আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানে অবস্থানরত ইরানি প্রতিবেদক জানিয়েছেন, প্রায় ৩০০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানে প্রবেশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স প্রতিনিধিদলে রয়েছে। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবে। ভ্যান্স তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলে, ‘যদি ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায়, আমরা অবশ্যই উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত।’
যদিও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বারবারই আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আলোচনা প্রক্রিয়া চলা অবস্থায় তারা দুইবার ইরানে হামলা চালিয়েছে।
Your Comment